বকশীগঞ্জে বিএনপির ৭ নেতা কর্মী আটক

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ থানায় পূর্বের দায়েরকৃত নাশকতা মামলার আসামী হিসেবে বিএনপির ৭ নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ। ঢাকা নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ও রোববার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ইউসুফ, সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াজকুরুনী, শওকত আলীর ছেলে ইউসুফ আলী, সাইদুর রহমানের ছেলে হুমায়ুন কবির, বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের রবিজল মিয়ার ছেলে লিচু মিয়া, ওমর আলীর ছেলে মোহাম্মদ রওশন আলী ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতরা ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে একটি রাজনৈতিক দলের সমাবেশে সক্রিয়ভাবে অংশ গ্রহণ শেষে এলাকায় ফেরার পথে বিভিন্ন আলামত ও তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের আটক করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!