বকশীগঞ্জে বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলনের প্রস্তুতিমূলক সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র ১৮ই ফেব্রুয়ারী দ্বি- বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কামালের বার্তী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব সহিজল হক গাজীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নুরুল ইসলাম বাদশা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাইনুল হক, উপজেলা মহিলা দলের সভাপতি শিউলি আক্তার শান্তি। সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতা মাজাহারুল ইসলাম আনছারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা শামসুল আলম , আবু মোতালেব মিয়া,সাধুর পাড়ার ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম নাজমা,জিয়াউর রহমানসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা আগামী ১৮ ই ফেব্রুয়ারী দ্বী-বার্ষিক সম্মেলনে সৎ যোগ্য নেতাকে নির্বাচিত করতে কেন্দ্রিয় বিএনপি কোষাধক্ষ্য সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাতকে অনুরোধ জানান, সেই সাথে সম্মেলনকে সফল করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেণ।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!