বকশীগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে (পুনাক)এর ঈদ উপহার ও ইফতার বিতরণ

মতিন রহমান। পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেছেন জামালপুর জেলা পুলিশ নারী কল‌্যাণ সমিতি (পুনাক)।

আজ সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার সময় বকশীগঞ্জ আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় প্রাঙ্গনে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শিক্ষালয়ের ৫০ জন সুবিধাবঞ্চিত হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম,শিক্ষক বাবুল মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী সহ পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধীরা জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ কে ধন্যবাদ জানান।

  • Related Posts

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading
    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!