বকশীগঞ্জে পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক এমপি মিল্লাত

মতিন রহমান।।সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষএম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌর শহর ও উপজেলার ১২টি পূজা মণ্ডপ পরিদর্শন করে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর,বিএনপি নেতা নূরল ইসলাম তোতা, শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু মিয়া, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন,নিলাক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষানুরাগী জাকির হোসোন (জাকির)মাস্টারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর বলেন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সৌজন্য উপজেলার সকল মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি ও যুবদল। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে সজাগ রয়েছে যুবদল। 

উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে পূজা মন্ডপ পরিদর্শন ও সার্বিক বিষয়ে জানতে সরেজমিনে এসেছি। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!