বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেলেন পরিবার

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ২ বছর ৮ মাস পর মানসিক ভারসাম্যহীন ছেলে মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া (১৫)কে ফিরে পেলেন পরিবার। মঙ্গল মিয়া উপজেলার বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামের আল ফারুকের ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টায় পরিবারের সদস্যদের কাছে মঙ্গল মিয়াকে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ। এ সময় হারানো সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তার। 

পারিবারিক সত্রে জানা গেছে, ২ বছর ৮ মাস আগে দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর ফুপুর বাসায় বেড়াতে গিয়ে মেলায় গিয়ে নিখোঁজ হয় মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া। অনেক খোঁজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।বিজিবির মাধ্যমে জানতে পারেন তার ছেলে ভারতে আছেন। এজন্য তিনি থানায় এসে সাহায্য চান।বিষয়টি অবগত হয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নির্দেশে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্স অফিসার, এসআই লাভলু আহমেদকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে খবর পাওয়া যায় ছেলেটি ভারতের আসাম প্রদেশের সেভহোমে তাকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লালন পালন এবং চিকিৎসার দিচ্ছে। পরে পুলিশের সহযোগিতায় ২৬ এপ্রিল মঙ্গল মিয়াকে শেরপুর জেলার নাকুগাও স্থলবন্দর হতে গ্রহন করে বকশীগঞ্জ থানার নারী ও শিশু ডেস্কের অফিসার এসআই লাভলু আহমেদ। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় বিএসএফ ও বিজিবির উদ্ধোর্তন কর্মকর্তারা। পরে সেদিন রাতেই পরিবারের কাছে মঙ্গল মিয়াকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন বলেন,মা ছেলেকে খুঁজে পাচ্ছিলোনা। বকশীগঞ্জ থানার নারী ও শিশু ডেস্কের মাধ্যমে ছেলেটির উদ্ধারে সার্বিক সহযোগিতা করে ছেলেটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!