বকশীগঞ্জে পিকআপ চাপায় শি‌ক্ষিকার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ফৌজিয়া আফরিন (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ফৌজিয়া আফরিনের লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী ও উপজেলার রহিমা সালাম স্কুল এন্ড কলেজের শি‌ক্ষিকা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ঘাষিরপাড়ার বাড়ি থেকে থেকে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা দিকে রহিমা সালাম স্কুল এন্ড কলেজে রিক্সা যোগে আসছিলেন ফৌজিয়া আফরিন(৩৬) এসময় বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান এর সাথে ধাক্কা লেগে পিকআপ চাপায় গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ) ওসি) মো. ইশতিয়াক আহমেদ বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!