বকশীগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মিল্লাতের ঈদ শুভেচ্ছা বিনিময়

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন ঘুরে নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানানো শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে পথসভায় বক্তব্য রাখেন এম রশিদুজ্জামান মিল্লাত।

বক্তব্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন, হত্যা, গুম, হামলা-মামলা, গ্রেফতার-কারাবন্দীর শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা,তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সে সকল বিষয় মাথায় রেখে আমাদের আগামী দিনে রাজনীতি করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। আরও উপ‌স্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজামান গামা, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!