বকশীগঞ্জে নকল বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস

জামালপুরের বকশীগঞ্জে ৫ বস্তা নকল নকল বিড়ি উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার রাতে পৌর শহরের ঝংকার সিনেমা হলের সামনে নকল বিড়ি পুড়িয়ে ধ্বংস করেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। যার আনুমানিক বাজার মুল্য ১ লাখ টাকা।

রশিদা বিড়ি কোম্পানির শ্রীবরদী শাখার ম্যানেজার জহুরুল ইসলাম জানান,তিনি প্রতিদিন মার্কেটে দোকানে দোকানে গিয়ে খোজঁ খবর নেন। রোববার সন্ধ্যায় পৌরশহরের ঝংকার সিনেমা হল সংলগ্ন সন্তোষ স্টোরের সামনে একটি ভ্যান গাড়িতে ৫ বস্তা বিড়ি দেখতে পান তিনি। বিড়ির প্যাকেটের গায়ে রশিদা বিড়ির লেভেল লাগানো। এতে তার সন্দেহ হলে এগিয়ে গিয়ে ভ্যান গাড়িতে থাকা বিড়ি বিক্রেতাকে জিজ্ঞেস করেন এত বিড়ি তিনি কোথায় পেলেন। এক পর্যায়ে নকল বিড়ি সরবরাহকারী ভ্যান গাড়ি ও বিড়ি রেখেই পালিয়ে যায়। পরে বস্তা খুলে দেখতে পান রশিদা বিড়ির লেভেল লাগানো থাকলেও বিড়ি গুলো নকল। খবর পেয়ে পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর সেখানে গিয়ে জনসম্মুখে নকল বিড়ি গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় রশিদা বিড়ি কোম্পানির সেলস প্রধান লুৎফর রহমান ও মইনুল হক উপস্থিত ছিলেন।

সেলস প্রধান লুৎফর রহমান বলেন,রশিদা বিড়ি একটি নামকরা ব্র্যান্ড। দেশব্যাপী আমাদের রশিদা বিড়ির সুনাম রয়েছে। দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে একটি অসাধু চক্র নকল বিড়িতে রশিদা বিড়ির লেভেল লাগিয়ে বাজারে সরবরাহ করে আসছে। পৌর মেয়রের উপস্থিতিতে নকল বিড়ি গুলো ধ্বংস করা হয়েছে। এখন থেকে নকল প্রতিরোধে মাঠে কাজ করবে একটি টিম।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,রশিদা বিড়ির কোম্পানির লোকজনের উপস্থিতিতে নকল বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!