বকশীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

মতিন রহমান। জুলাই গণঅভ্যুণ্থানে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই শহীদ পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) দুপুরে চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদ রিপন ও শহীদ ফজলুল করিমের বাসায় গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারক পত্র ও ঈদ উপহার তোলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জনসংযোগ ও প্রকাশনা দফতর এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও জিয়া মঞ্চ ময়মনসিংহ (দক্ষিণ) জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন সম্পদ, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজামান গামা, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান পলিন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আ‌তিকুর রহমান সাজুসহ অনেকে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এর সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম সারাদেশে চলছে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!