বকশীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

জামালপুরের বকশীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকালে উপজেলার বাট্রাজোর ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জন, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও প্রতিষ্ঠায় শহীদ জিয়ার সমকক্ষ কেউ নেই। আর তাই তিনি তাঁর কর্মের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষের অন্তরে অমর হয়ে আছেন। তিনি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ করতে পারলে এবং বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাংখিত গন্তব্য অর্থাৎ গণতন্ত্রের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যৃগ্ন আহ্বায়ক মোতালেব সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজামান দুদু, সহ সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, যুবদলের সভাপতি খাইরুল ইসলাম,সাধারন সম্পাদক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

এরআগে দিবসটি উপলক্ষে বাট্রাজোর বিএনপি’র পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলীয় নেতা-কর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।  

  • Related Posts

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!