বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৭

জামালপুরের বকশীগঞ্জের দক্ষিন কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটাবিদ্ধ হয়ে শামীম মিয়া নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয়েছে। শামীম মিয়া(২৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগনের চারা রোপন করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারা টেটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

  • Related Posts

    আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়, দল তাকে আজীবন বহিষ্কার করেছে

    মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে নদীতে অবৈধ বাঁধ অপসারনে বাধা দেওয়ায় ২ জনের কারাদণ্ড

    মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বাঁধ নির্মাণ অপসারনের বাধা দেওয়ায় ২ জন‌কে ৬ মাস ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!