বকশীগ‌ঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে ভ্যান চালক নিহত

জামালপু‌রের বকশীগ‌ঞ্জে স্কয়ার কোম্পানীর চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে আঘাত পেয়ে আঃ মোতা‌লেব (৫০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শ‌নিবার ( ৬ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের মো‌ড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতা‌লেব বকশীগঞ্জ পৌর এলাকার টা‌লিয়াপাড়ার ইউনুস ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্কয়ার কোম্পানীর কাভার্ড ভ্যানের পিছনে ছিলেন অটোভ্যান চালক মোতা‌লেব, কাভার্ড ভ্যানটি উপজেলা মোড়ে পৌছালে হঠাৎ চলন্ত কাভার্ড ভ্যানের পিছনের দরজা খুলে যায় এতে অটোভ্যান চালক মোতা‌লেব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন জানান, কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • Related Posts

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!