বকশীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে ১৩ জুয়ারিকে আটক

মতিন রহমান। জামালপুর বকশীগঞ্জের ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।

রোববার (২৮ এপ্রিল) বিকালে বকশীগঞ্জ পৌর শহর দড়িপাড়া গ্রামের কুকরা বিল এলাকার জামাই মেলাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ১৩ জুয়ারিকে আটক করেন অভিযানে নেতৃত্ব দেওয়া জামালপুর ডিবি-২ (এসআই) মিজানুর রহমান ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,বকশীগঞ্জ নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের মোঃ নবীর উদ্দিন সরকারের ছেলে সোলায়মন সরকার (৫০), মোঃ সোলায়মান সরকারের ছেলে মহসিন সরকার (২৪),মৃত তুনাই সরকারের ছেলে মনি (৪০), বকশীগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গেল্লা শেখের ছেলে চাঁন মিয়া (৬৫),গুমেরচর গ্রামের মৃত আঃ হামেদের ছেলে শাহ আলী (৫৩),চর কাউরিয়া ভাটিয়াপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম মিয়ার ছেলে মিলন মিয়া (২২),মোঃ হায়দার আলীর ছেলে ইসমাইল হোসেন (২৮),মৃত নুর মোহাম্মদের ছেলে অপু মিয়া (৩২), বকশীগঞ্জ বাজার গরুহাটি এলাকার মোঃ আঃ ছাত্তারের ছেলে মেহেদী হাসান (২৮),বকশীগঞ্জ নামাপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৬),চরকাউরিয়া মাঝপাড়া এলাকার মৃত বাহার আলীর ছেলে নুর নবী গামা (৫২),সওদাগর পাড়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে ইদ্রিস আলী (৪০) ও শ্রীরবর্দী উপজেলার মানজালিয়া গ্রামের মোঃ ময়দান আলীর ছেলে সুমন কালু (৩৪)।

জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ মো. সোহেল রানা ১৩ জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জুয়া আর মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!