বকশীগঞ্জে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মতিন রহমান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদল ।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে ১২টায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।এসময় পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন,যুগ্ন আহ্বায়ক তৌহিদ মেহেদী,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত আলী,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,নাসির জেলা ছাত্রদলের সদস্য সিফাত,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন,পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল-মামুন, যুগ্ন আহ্বায়ক রিয়াদুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মঈন, শাকিলসহ উপজেলা,পৌর,কলেজ ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। 

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!