বকশীগঞ্জে আইনশৃংখলা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা

মতিন রহমান। জামালপুরের  বকশীগঞ্জে আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ আগষ্ঠ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের  সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সারওয়ার মোর্শেদ।

তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগীতা কামনা করেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন প্রতিরোধে এগিয়ে আসবেন বলে তিনি জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা-উল- হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবদুল আহাদ খান,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সুলতান মাহমুদ,উপজেলা মৎস্য অফিসার আশরাফুল রিয়েল,উপজেলা আনসার( ভিডিপির) মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল,উপ‌জেলা জামা‌য়েত ইসলামীর আমীর আ‌দেল ইব‌নে আওয়াল,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ স্বিদ্দেশর সাহা,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার,বাস মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামিম,বকশীগঞ্জ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সুমন, সরকার রা‌সেল, ধানুয়াকামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মিজান তালুকদার প্রমূখ।

মতবিনিময় সভায়  আরো উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিক।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!