টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ আর নেওয়াদের ০.৩ শতাংশ

অতিমারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে প্রতিষেধক হিসেবে টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশ মারা গেছেন এবং টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক তিন শতাংশ রোগী মারা গেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় টিকার একটি ডোজও গ্রহণ করেননি এমন ৫৯২ জন আক্রান্ত রোগী এবং পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন ৩০৬ জন রোগী অংশগ্রহণ করেন। যারা টিকা গ্রহণ করার অন্তত ১৪ দিন পর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা গবেষণায় অংশগ্রহণ করেন। আক্রান্ত রোগীদের শনাক্ত হওয়ার অন্তত ১৪ দিন অতিবাহিত হওয়ার পর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, পূর্ণ ডোজ টিকা নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার সাত শতাংশ এবং টিকা না নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ।

গবেষণা তথ্যে আরও বলা হয়েছে, অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া রোগীদের ভর্তির হার ১০ শতাংশ।

গবেষণায় দেখা যায়, একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় ১৬ শতাংশ বেশি।

গত মে ও জুন মাসে করোনা আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব এক হাজার ৩৩৪ জনের ওপর এই গবেষণা পরিচালিত হয়।

এতে দেখা গেছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসকষ্ট জনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। অন্যদিকে পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে এই হার চার শতাংশ।

অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের মধ্যে শ্বাসকষ্ট জনিত জটিলতার হার পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশি।

গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশের আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছে। অন্যদিকে পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে এক শতাংশের কম রোগীকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে।

  • Related Posts

    “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।”

    Facebook timeline Nurunnobi Apu Team Dewanganj এর স্বপ্নবাজ তরুনদের নেতৃত্বে আজ পরিচ্ছন্ন হলো দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ থেকে পাম্পুতলা মোড় পর্যন্ত।রংয়ে সৌন্দর্যবর্ধন করা হলো গাছ গুলো। আমরা শুধু ময়লা পরিস্কার করি…

    Read more

    Continue reading
    মাত্র একটি ফল কমাবে রক্তের উচ্চ কোলেস্টেরল

    রমজানে সারাদিনের খাবার ও পানি বিরতির পর ইফতারে হাইরিচ খাবার অভ্যাস অনেকেরই রক্তে কোলেস্টরলের পরিমাণ বাড়িয়ে দেয়। আর এ সমস্যার সমাধান পেতে ইফতারে রাখতে পারেন লাল রক্ত রঙের বেদানাকে। খাদ্যগুণ,…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!