জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

আরাফাত শিশির:
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মোহসীন আলী, সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. নাজমুল হুদা ও হাসনাতুল জান্নাত তাপসী ।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিন উল্লাহ।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    আরাফাত শিশির : জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ গোলাম নবী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!