জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইকবালপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহোদর বড় ভাই, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান তরফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ছবি – জামালপুর দিনকাল

বক্তব্য রাখছেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী। ছবি – জামালপুর দিনকাল

অনুষ্ঠানে যোগ দিতে নয়াপাড়া পাঁচরাস্তার নেতাকর্মীরা

  • Related Posts

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading
    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের লক্ষীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকালে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!