করোনা সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলমান।

টানা লকডাউনে শ্রমজীবী দরিদ্র মানুষের দুর্বিসহ পরিস্থিতি তৈরি হয়েছে। টানা এই লকডাউনে শ্রমজীবী দরিদ্র মানুষ যারা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল তারা সংকটের মধ্যে পড়েছেন। লকডাউনের কারণে কাজ না থাকায় এই দিনমজুর, শ্রমজীবী মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে, তারা নিরুপায় হয়ে পড়েছেন। এ সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ। আদাবর থানার পক্ষ থেকে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিএমপির আওতাভুক্ত সব থানায় অসহায় মানুষদের একবেলা খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় আদাবর থানা ১০০ জন মানুষের মাঝে খাবার বিতরন করেন। খাবার বিতরণ শেষে এস আই আব্দুস সালাম বলেন, ‘বর্তমানে আমরা ক‌রোনা অতিমারির ক‌ঠিন বাস্তবতার মধ্যদি‌য়ে যা‌চ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ দুর্যোগও মোকাবিলা করতে পারব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসতে হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে খাবার বিতরণ করা হবে। সোমবার (৫ জুলাই) থেকে ডিএমপির ৫০টি থানায় ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহন করেছে। যা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।

  • Related Posts

    বেগম খালেদা জিয়ার শেষ বিদায়

    ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ – বাংলাদেশে রাজনীতি ও ইতিহাস জুড়ে একজন প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়া-কে সর্বশেষ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন করা হয়েছে, যা দেশজুড়ে মানুষের অশ্রু, শ্রদ্ধা ও…

    Read more

    Continue reading
    প্রাকৃতিক জীবন চর্চায় নতুন প্রত্যয়: অনুষ্ঠিত হলো ‘প্রাকৃত সমাজ’-এর সম্মিলন

    ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (ঊর্মি বাংলা):প্রাকৃতিক পরিবেশ, প্রাণ ও মানুষকে কেন্দ্র করে গঠিত হতে যাওয়া নতুন সামাজিক প্ল্যাটফর্ম “প্রাকৃত সমাজ”-এর সম্মিলন অনুষ্ঠিত হলো শুক্রবার (৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) রাজধানীর শাহবাগের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!