ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ

ময়মনসিংহের ডিআইজি অফিসের অ্যাডিশনাল ডিআইজির কাজে অসহযোগিতা করায় জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে জামালপুর পুলিশ সুপার মো: কামরুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে ওসিকে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়। আদেশে বলা হয়, মুহাম্মদ মাজেদুর রহমান অফিসার ইনচার্জ ইসলামপুর থানাকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো। এবং আনছার উদ্দিন ইন্সপেক্টর (তদন্ত)কে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার নিজ দ্বায়িত্বের অতিরিক্ত দ্বায়িত্বের হিসেবে অফিসার ইনচার্জের দ্বায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করা হলো।

ইসলামপুর থানার সূত্র জানা গেছে, গতকাল ময়মনসিংহ ডিআইজি অফিসের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার নজমুল হাসান প্রশাসনিক কাজে ইসলামপুর থানায় যান। একটি মামলার সাক্ষীদের সঙ্গে তিনি কথা বলার জন্য ইসলামপুরের গুঠাইল যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সাক্ষীদের থানায় ডাকার নির্দেশ দেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় প্রশাসনিক কাজে ওসি মাজেদুর রহমানের ব্যর্থতার বিষয়টি অ্যাডিশনাল ডিআইজি নজমুল পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জানান। এ ঘটনায় পুলিশ সুপার কামরুজ্জামান ওসি মাজেদকে তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) আদেশ দেন। বদলির বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনে নিয়মিত বদলির অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশে তাকে বদলি করা হয়েছে।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    আরাফাত শিশির : জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ গোলাম নবী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!