মনোনয়নপত্র দাখিল করলেন নজরুল ইসলাম সওদাগর

মতিন রহমান,জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রথম মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার ২য় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে মেয়র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেন,মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি পৌরবাসীর আরো কিছু আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে বকশীগঞ্জ পৌরসভাকে একটি স্মার্ট মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু ,যুবলীগ নেতা শ্রী নেপাল চন্দ্র সাহা,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া, কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ,বকশীগঞ্জ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মনিরুজামান মনিরসহ কর্মী সমর্থকরা।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!