বকশীগঞ্জ থানার ওসি’র ছবি ব্যবহার করে ভুয়া আইডি

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খাঁন এর ছবি দিয়ে ভুয়া ফেইসবুক আইডি থেকে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। ব্যক্তিগত ছবি সহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে নানান ধরনের বিভ্রান্তি মূলক পোস্ট করা হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলাজুড়ে বেড়েছে ভুয়া ফেসবুক আইডির সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি ভুয়া অ্যাকাউন্ট খুলে হয়রানিও বাড়ছে দিন দিন। অত্র উপজেলায় অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট আছে। এসব অ্যাকাউন্ট থেকে সরকারের বিরুদ্ধে উস্কানি ছাড়াও এমপি, রাজনৈতিক নেতা,পুলিশ, সমাজকর্মী, সুশীল সমাজ ও সাংবাদিক নামে বিভ্রান্তিকর অসত্য ও মানহানিকর পোস্ট দেয়া হচ্ছে।

আসছে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র ভুয়া বেশ কয়েকটি ফেসবুক আইডি দিয়ে এসব কর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজরদারির মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। এসব ভুয়া ফেসবুক আইডি থেকে বেশিরভাগ পোস্টগুলো দেয়া হচ্ছে বিশিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক সাংবাদিকদের বিরুদ্ধে। সমাজের বিশিষ্টজনরা বলছেন, ভুয়া অপপ্রচার রোধ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভুয়া আইডির লাগাম টেনে ধরতে হবে। প্রশাসনকে অবশ্যই কঠোর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন যদি রোধ করতে না পারে, তাহলে এর ভায়াবহতা প্রকট আকার ধারণ করবে বলে তাদের ধারণা।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। এ বিষয়ে আমিসহ ফেক আইডির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। দ্রুত সকল ফেক আইডির শনাক্ত করতে পুলিশের সাইবার ক্রাইম শাখা ইউনিট কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!