বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামের নিজবসত ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। আজমাইন হোসেন মালিরচর ধুমালীপাড়া গ্রামের তৌফিক হোসেন সোহেলের ছেলে।   

স্থানীয়রা জানায় , সোমবার রাতে নিজবসত ঘরে ঘুমাতে যায় আজমাইন। তার বাবা বাহিয়ে কাজ সেরে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে নিজঘরে তার ছেলেকে ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আরো জানায়, আজমাইন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের টাকা জন্য আত্মহত্যা করেছে।  

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!