বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মতিন রহমান।”পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষক,মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে এই সভার আয়োজন করে বকশীগঞ্জ থানা পুলিশ। দিবসটি উপলক্ষে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ,জঙ্গি দমন,মাদক নির্মূল,নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা ও জনসচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী,সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ,নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম,বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলমাছ,প্যানেল মেয়র মিজানুর রহমান ও এস আই তারেক মাসুদ প্রমূখ বক্তব্য রাখেন।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!