বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ – শেরপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে চরকাউরিয়া মাষ্টার বাড়ী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনার স্থরে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করে।

বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!