বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ রোববার (৮ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৌর এলাকার উত্তার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিক ভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

এসময় উপজেলা মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাস আলী, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার ৫ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!