বকশীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে। 

জানা যায়,বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে বন্যা আশ্রয়ণ প্রকল্পের তিন তলা ভবনের নির্মাণাধীন কাজ করছিলো শ্রমিকেরা।এসময় নিহত শহিদুল ইসলাম অসাবধানতা বশত কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!