প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের ওপর অভিমান করে রিমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল গ্রামে এ ঘটনা ঘটে। রিমি আক্তার ওই গ্রামের মাজু মিয়ার মেয়ে ও বাঙ্গালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে রিমি আক্তার। সে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।পরিবার বিষয়টি জানতে পেরে অন্য জায়গায় বিয়ে ঠিক করলে এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে নিজ রুমে ঘরের ধন্নার সাথে পরনের ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!