“নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৫নং ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন এক নেত্রী। নারী শিক্ষা, ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণে তাঁর অবদান দেশের নারী সমাজের জন্য অনুকরণীয়। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে চরম ত্যাগ স্বীকার করেছেন, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তাঁর জানাজায় বিপুল মানুষের উপস্থিতিই তাঁর জনপ্রিয়তা ও সফলতার প্রমাণ।
এ সময় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রানাগাছা ইউনিয়নে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। ছবি: জামালপুর দিনকাল

  • Related Posts

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের লক্ষীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকালে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের…

    Read more

    Continue reading
    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের দিকপাইতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বার বিকালে জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৭নং…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!