অবৈধ মাটি ও বালু উত্তোলন: ড্রেজার ধ্বংস ও জরিমানা

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ও বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে মোটা অংকের জরিমানা করার পাশাপাশি একটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ও নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা।

আদালত সূত্র জানায়, লাউচাপড়া এলাকায় আইন অমান্য করে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত নিলক্ষিয়া–সাজিমারা এলাকার দশানী নদীতে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে মাটি বিক্রি এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নদী ভাঙন ও আবাদি জমি রক্ষায় এই অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

  • Related Posts

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading
    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের লক্ষীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকালে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!